গত ২০ ফেব্রুয়ারি রাতে কিশোরগঞ্জের হাসানপুর থানার আমতলী গ্রামে এক বাড়িতে ইয়াছিন (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজন হলো ইয়াছিনের ভাগ্নে আর ভাগ্নের মা। পুলিশ জানিয়েছে, ইয়াছিনের সঙ্গে ভাগ্নের মায়ের পরকীয়া ছিল। এ নিয়ে ইয়াছিনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হতো। সন্দেহ করে তারা ইয়াছিনকে হত্যা করে।
