রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাংলাদেশের মানুষের মননকে উদ্বুদ্ধ করেছে যা দেশকে স্বৈরাচারমুক্ত করতে সাহায্য করেছে বলে মন্তব্য করেছেন সরকারি দল আওয়ামী লীগের সাংসদ ও চিফ হুইপ নূর-এ-আলম চাঁদ। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম বাংলাদেশের মানুষের মাঝে দেশপ্রেম ও মুক্তির আকাঙ্খা জাগিয়ে তুলেছে। এই আকাঙ্খাই বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছে।
