বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, তারা পুলিশের বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনতে সক্ষম হয়েছে। দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলেও তিনি দাবি করেছেন। তবে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে তিনি স্বীকার করেছেন। তারা এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি। দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় পুলিশের করা কাজগুলো নিয়েও তিনি কথা বলেন।
