গত বছরের নভেম্বর মাসে ফ্লোরিডার একটি হোটেলে বৃষ্টি চাকমা নামের এক বাংলাদেশি নারীর মৃতদেহ পাওয়া যায়। বাংলাদেশি দূতাবাসের উদ্যোগে মৃত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করা হয়। গতকাল ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইট (ইকে ০২২০) বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।
