ওয়াশিংটনভিত্তিক ‘নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ’-এর তথ্যমতে, ১৯৬০-এর দশক থেকেই ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। তবে দেশটি কখনোই এ কথা স্বীকার করেনি। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য প্রকাশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে আবেদন করা হয়েছে।
